দৌলতপুর সীমান্তে নিহতের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
জেলার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কৃষকের লাশ বৃহস্পতিবার আনুষ্ঠানিক পতাকা বৈঠক শেষে বাংলাদেশ রাইফেলসকে (বিডিআর) ফেরত দিয়েছে বিএসএফ।
নিহত কৃষকের নাম বজলুর রহমান ফজলু। তিনি জামালপুর গ্রামের অধিবাসী।
বিডিআরের প্রাগপুর বিওপির কোম্পানি কমান্ডার ফজলুর রহমান নফহবংি২৪.পড়স --কে বলেন, সীমান্তের ১৫৩/৩ নম্বর পিলারের কাছে বৃহস্পতিবার সকালে বিএসএফ এর গুলিতে ফজলু নিহত হন। এ খবর পাওয়ার পর বিডিআর একটি চিঠি দেয় বিএসএফকে। এরই পরিপ্রেক্ষিতে রাত নয়টার দিকে বাংলাদেশ ও ভারত ভূ--খণ্ডের মধ্যবর্তী নো ম্যানস ল্যান্ডে বিডিআর ও বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে ফজলুর স্ত্রী কাজলী বেগম পুলিশের কাছে অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান নফহবংি২৪.পড়স --কে বলেন, ফজলুর লাশ ময়না তদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা কবে।
