চাঁপাইনবাবগঞ্জে ৮টি বোমাসহ ৩ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ শহরের রেলস্টেশন এলাকা থেকে বুধবার রাতে আটটি বোমাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলো-- শহরের শিবতলার সাদেকুল ইসলামের ছেলে মোজাহারুল ইসলাম (২৪), পার রামকৃষ্টপুরের রবিউল ইসলামের ছেলে ইব্রাহিম ইসলাম (২৭) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মনসুর রহমানের ছেলে আজিজুর রহমান (৩৩)।
র্যাব-৫ এর অপারেশন অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাতে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন এলাকায় বোমা বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাতারের পর তাদের র্যাব-৫ রাজশাহী কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বোমাগুলো বৃস্পতিবার সকালে র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দল নিস্ক্রিয় করেছে।
