দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের তালিকা
দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৫০ জনের একটি তালিকা তৈরি করেছে সরকার। তালিকায় দেশের শীর্ষ কয়েকটি রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, সাবেক আমলা, ব্যবসায়ী ও সিবিএ নেতার নাম রয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তালিকা অনুযায়ী বুধবার রাত থেকেই অভিযান শুরু করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজনকে।
তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন, (১) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিএনপি সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, (২) চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দন চৌধুরী, (৩) সাবেক প্রধানমন্ত্রীর পুত্র ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, (৪) আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, (৫) জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাককের সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, (৬) সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার আমিনুল হক, (৭) বিএনপির সাবেক সাংসদ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের চেয়ারম্যান এম এ এইচ সেলিম, (৮) আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দিন, (৯) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম, (১০) রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু, (১১) আওয়ামী লীগ নেতা সৈয়দ আবুল হোসেন, (১২) সাবেক পাটমন্ত্রী শাজাহান সিরাজ, (১৩) যুবদলের সভাপতি ও সাবেক বাণিজ্য উপদেষ্টা বরকত উল্লাহ বুলু, (১৪) আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেম্মদ মজুমদার, (১৫) ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজল, (১৬) সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, (১৭) শেখ হাসিনার সাবেক এপিএস রবিউল মোক্তাদির, (১৮) সাবেক যোগাযোগমন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদার স্ত্রী ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদা, (১৯) আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোঃ আবদুল্লাহ, (২০) খুলনার সাবেক মেয়র কাজী আমিনুল হক, (২১) মির্জা আব্বাসের ছোট ভাই ওয়ার্ড কমিশনার মির্জা খোকন, (২২) সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, (২৩) সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার লাল, (২৪) ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, (২৫) সাবেক প্রধানমন্ত্রীর ভাগ্নে অ্যাব নেতা ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম তুহিন, (২৬) বিএনপি’র সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, (২৭) এলডিপি নেতা ও সাবেক সাংসদ রেদওয়ান আহমেদ, (২৮) কুল্লিা-৪ এর জামায়াতের সাবেক সাংসদ ডা. সৈয়দ আবদুল্লাহ মো: তাহের, (২৯) সাবেক সাংসদ মো: রফিকুল আনোয়ার ওরফে সোনা রফিক, (৩০) আওয়ামী লীগের সাবেক সাংসদ মহিবুর রহমান মানিক, (৩১) কুমিল্লা জেলা যুবদলের সভাপতি ও পৌর চেয়ারম্যান মনিরুল হক (সাক্কু), (৩২) ডেমরার সাবেক সাংসদ হাবিবুর হরমান মোল্লা, (৩৩) যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু, (৩৪) হবিগঞ্জের পৌর চেয়ারম্যান জি কে গউছ, (৩৫) সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, (৩৬) টেকনাফ পৌরসভা চেয়ারম্যান আ: রহমান বদি, (৩৭) সাবেক প্রধানমন্ত্রীর ছোটভাই ও বিমানের সাবেক ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইস্কান্দার, (৩৮) ওরিয়ন গ্র“পের চেয়ারম্যান ওবায়দুল করিম, (৩৯) পার্টেক্স গ্র“পের চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবুল হাশেম, (৪০) ড্যাব ও বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, (৪১) সাবেক সচিব মো: ইসমাইল জবিউল্লাহ, (৪২) হামিম গ্র“প ও দৈনিক সমকাল পত্রিকার স্বত্বাধিকারী এ কে আজাদ, (৪৩) দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ, (৪৪) উত্তরা গ্র“পের মালিক গিরিধারী লাল মোদী, (৪৫) সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলাম, (৪৬) এনবিআর’র সাবেক সদস্য এ টি এম সারোয়ার হোসেন, (৪৭) পুলিশের সাবেক এডিশনাল আইজি শহীদুল্লাহ খান, (৪৮) গণপূর্ত বিভাগের প্রদান প্রকৌশলী (চুক্তি ভিত্তিক) এ এফ এম মঞ্জুরুল ইসলাম, (৪৯) পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান এবং (৫০) ডেসার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোশাররফ হোসেন।
