২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চান্দিনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত

ঢাকা--চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানার কুড়েরপাড়ে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৩ জন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। হতাহত সবাই মাইক্রোবাসের আরোহী। নিহতদের মধ্যে ১১জন পুরুষ ও ২জন মহিলা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ও চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই ১৩ জন মারা যায়। এছাড়া আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নফহবংি২৪.পড়স জানান, স্টার ব্রিক ফিল্ডের সামনে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। তারা উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন। এছাড়া পুলিশ সুপার মহিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।