সাভারে র্যাব হত্যা: আটক ইউপি চেয়ারম্যানকে থানায় হস্তান্তর
র্যাবের দুই সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বৃহস্পতিবার থানায় সোপর্দ করা হয়েছে।
আমিনবাজারের সালেপুরে র্যাব-- ১১ গোয়েন্দা শাখার দুই সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে র্যাব--৪ সাইফুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুপুরে সাভার থানায় সোপর্দ করা হয়।
সাভার থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হেলেনা পারভীন বলেন, বিশেষ আইনের ১৬ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
