ফরিদপুরে যুবদল নেতা গ্রেপ্তার
ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পরিষদের সদস্য সাইদুর রহমান আসাদকে (৩৪) বৃহস্পতিবার র্যাব-- ৮ এর একটি দল শহরতলীর চরকমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হালিম জানান, তার বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
