পুরনো কাগজ বিক্রি করে বিপাকে দুর্নীতি দমন কমিশন
সাড়ে আট হাজার টাকায় ৫৪ বস্তা পুরনো কাগজ বিক্রি করে দিয়ে বিপাকে পড়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিক্রি করা ওই কাগজগুলো ফিরিয়ে এনেছে বিক্রেতারা।
কমিশনের সিদ্ধান্ত ছাড়া একজন উপ--পরিচালকের স্ব-- উদ্যোগে সরকারি গুরুত্বপূর্ণ কাগজ বিক্রি করে দেওয়ার বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেছেন কমিশনের কর্মকর্তারা। তাছাড়া এখানে গোপনীয়তা ফাঁসসহ বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।
দুপুরে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “এই বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দেইনি। ঘটনাটি আমি শুনেছি। কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সন্ধ্যা সাড়ে ৭ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বস্তাগুলো ফিরিয়ে এনে সচিবের নির্দেশে সেগুলোকে সিলগালা করে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে কমিশন সচিব দেলোয়ার হোসেন নফহবংি২৪.পড়স --কে বলেন, “যিনি কাজটি করেছেন সেটা তিনি ঠিক করেননি। বিষয়টি চেয়ারম্যান ও কমিশনারদের জানানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
কমিশন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কমিশনের উপ--পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) মো. গোলাম ফারুক কাগজ ব্যবসায়ী খোকনের কাছে সাড়ে আট হাজার টাকায় ৫৪ বস্তা কাগজ বিক্রি করেন।
ব্যবসায়ী খোকনের দোকানের কর্মচারী আবদুল মজিদ নফহবংি২৪.পড়স --কে বলেন, “কাগজ কেনার পর এগুলো আমরা পেপার মিলের কাছে বিক্রি করে দিয়েছি।”
কমিশন থেকে কেনা কাগজগুলো ডেমরার সোনালী পেপার মিলের কাছে পাঠানো হয়েছে বলে জানান মজিদ। তিনি বলেন, “বৃহস্পতিবার সকালে দুই কর্মকর্তা ৫৪ বস্তা কাগজ ফেরত নেওয়ার জন্য খোকনের সঙ্গে যোগাযোগ করে।”
সাড়ে আট হাজার টাকা ফেরত এবং ডেমরায় যাওয়ার যাতায়াত খরচ দেওয়ার আশ্বাস দিয়ে খোকনকে নিয়ে ওই দুই কর্মকর্তা ডেমরা সোনালী পেপার মিলে যান এবং সন্ধ্যা নাগাদ সেগুলো ফেরত নিয়ে আসা হয় বলে জানান মজিদ।
এ প্রসঙ্গে মো. গোলাম ফারুক বলেন,“কাজগুলো বিক্রি করা আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি সেগুলো বিক্রির জন্য কমিশনের অনুমতি নিতে হবে।”
