ডিএমপির ৩৩ থানায়ই চালু হলো আইনি পরিসেবা
পুলিশের সেবার মান উন্নয়নে বৃহস্পতিবার থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৩টি থানাতেই আনুষ্ঠানিকভাবে আইনি পরিসেবা (লিগাল সার্ভিস ডেলিভারি) চালু করা হয়েছে।
এর আগে ১ মার্চ প্রথম পর্যায়ে ডিএমপির নয়টি থানায় আনুষ্ঠানিকভাবে এই সেবা চালু করা হয়। থানাগুলো হলো রমনা, ধানমন্ডি, কোতয়ালি, সূত্রাপুর, পল্টন, মোহাম্মদপুর, মিরপুর, গুলশান ও উত্তরা।
জানা গেছে, থানায় আসা সেবা প্রত্যাশীদের দ্রুততম সময়ে সেবা দিতে নতুন এই ব্যবস্থা চালু করা হয়। তাদের সহায়তার জন্য সেখানে সার্বক্ষণিক ন্যূনতম এসআই পদমর্যাদার একজন ডেলিভারি কর্মকর্তা থাকবেন।
তিনি থানায় আসা সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহার করে তাদের কথা শুনে কাজটি করবেন। তিনি থানা সংশি¬ষ্ট আইন ও পদ্ধতি সম্পর্কে ধারণা ও পরামর্শ দেবেন।
