২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসির হরিণ দিয়ে মেয়রের বাসার শোভাবর্ধন!

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাতটি হরিণ এখন শোভাবর্ধন করছে মেয়রের বাসভবনের মিনি চিড়িয়াখানার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল পতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বরিশাল জেলা বন কর্মকর্তা এম এনামুল হক নফহবংি২৪.পড়স --কে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু বিসিসিকে চারটি হরিণ উপহার দেন। ২০০৩ সালের ৩০ জুন অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বিসিসির মেয়র হিসাবে উপহার দেওয়া হরিণগুলো গ্রহণ করেন।

মেয়রের মিনি চিড়িয়াখানায় আসার পর বাচ্চা হওয়ায় এখন সেখানে মোট সাতটি হরিণ আছে।

প্রতি তিনমাস পর পর জেলা বন কর্মকর্তা মেয়রের মিনি চিড়িয়াখানা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিবেদন দাখিল করছেন।

কয়েকজন ওয়ার্ড কমিশনার নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজশাহী থেকে হরিণগুলো আনার পর থেকে মেয়র নিজেই এগুলোর মালিক বনে যান। তারা এতোদিন হরিণগুলো মেয়রের বলেই জেনে আসছিলেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, হরিণের ব্যাপারে তিনি কিছুই জানেন না। স্বাস্থ্য কর্মকর্তা এ সম্বন্ধে বিস্তারিত বলতে পারবেন।

সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিয়ার রহমান বলেন, “রাজশাহীর মেয়র তিনটি হরিণ উপহার হিসেবে আমাদেরকে দিয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় সেগুলো মেয়র সাহেবের মিনি চিড়িয়াখানায় রাখা হয়েছে।"

তিনি জানান, অচিরেই হরিণগুলো সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে স্থানান্তর করা হবে।

এ ব্যাপারে মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।