চাঁদপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৪১টি বন্যপ্রাণী জব্দ
চাঁদপুরে ব্যবসায়ী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন থেকে যৌথবাহিনী বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন প্রজাতির ৪১ টি বন্যপ্রাণী জব্দ করেছে।
মানিকের বাসভবনের তত্ত্বাবধায়ক নাসিম আহমেদ টিটু এগুলোর মধ্যে কেবল তিনটি হরিণের কাগজপত্র দেখাতে পেরেছেন।
চাঁদপুর বন বিভাগের ভারপ্রাপ্ত সহকারী বন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিকেলে চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত সড়কে শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন থেকে জব্দ করা বন্যপ্রাণীর মধ্যে আছে সাতটি হরিণ, ১১টি ময়ূর, চারটি উট পাখি, চারটি বন মোরগ, সারসসহ বিভিন্ন প্রজাতির ১০টি পাখি ও পাঁচটি বিদেশি কুকুর।
শেখ ফরিদ আহমেদ মানিক ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে চাঁদপুর--৪ (চাঁদপুর সদর-- হাইমচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
