২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ৯ সাবেক সাংসদের টেলিফোন বিল আদায়ে মামলা

বকেয়া টেলিফোন বিল আদায়ে খুলনার সাবেক ৯ সাংসদের বিরুদ্ধে মামলা করেছে বিটিটিবি। প্রায় ১৩ লাখ টাকা বকেয়া বিল থাকায় বৃহস্পতিবার খুলনা মুখ্য মহানগর হাকিম গোলাম রসুলের আদালতে এই মামলা দায়ের করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2007, 11:53 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

মামলার বিবরণে বলা হয়েছে, বিএনপির সাবেক হুইপ আশরাফ হোসেনের কাছে ৫ লক্ষ ৪৫ হাজার ৪৬৫ টাকা, আওয়ামী লীগের সাবেক হুইপ শেখ হারুন অর রশিদের কাছে ৬৮ হাজার ৭৯৪ টাকা, বিএনপির সাবেক সাংসদ এম নূরুল ইসলাম দাদুর কাছে ২ লক্ষ ৪৯ হাজার ২৮৭ টাকা, আওয়ামী লীগের সাংসদ এ্যাড. শেখ নূরুল হকের কাছে ১ লক্ষ ৬ হাজার ৮৫৪ টাকা, একই দলের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সূজার কাছে ১২ হাজার ৮৬৬ টাকা, কাজী সেকেন্দার আলী ডালিমের কাছে ১ হাজার ৪১৪ টাকা ও সাবেক মহিলা সাংসদ বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ৬৪ হাজার ৩২৮ টাকা, বিএনপির সাবেক মহিলা সাংসদ সৈয়দা নার্গিস আলীর কাছে ১ লক্ষ টাকা এবং নড়াইল আওয়ামী লীগের তৎকালীন সাংসদ শরীফ খসরুজ্জামানের কাছে ১ লক্ষ ২০ হাজার ২৭৮ টাকা বকেয়া রয়েছে।