জিয়ায় ২ কোটি টাকার সমান বৈদেশিক মূদ্রাসহ আটক ১
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের শুল্ক গোয়েন্দারা বৃহষ্পতিবার রাতে বিদেশ পাচারকালে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিভিন্ন দেশের মূদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে।
আটক মোহাম্মদ রাসেলের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। তিনি সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট--৪৩৫ এর যাত্রী ছিলেন। তার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা দায়ের করে বিমান বন্দর থানায় সোপর্দ করে হয়েছে এবং
শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আটক বৈদেশিক মূদার মধ্যে আছে সৌদি রিয়াল ৯,৪৯,০০০, প্রায় ৪০,০০০ ইউএই দিরহাম, ৪,৭০০ ইউরো, ৪২,৯০০ কাতারের দিনার, ৪২৫ কুয়েতি দিনার, বাহরাইনের মূদ্রা ৪৮৫, ওমানের মূদ্রা ৭০০, ব্রিটিশ পাউন্ড ১৯০ এবং ৭০০ মার্কিন ডলার।
পুলিশ ও শুল্ক কর্মকর্তারা আরো জানান, চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে এসব মূদ্রা পাওয়া যায়। মূদ্রাগুলো তিনি শাক--শব্জির ব্যাগে লুকিয়ে রেখেছিলেন।
