২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনের আইনজীবীকে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর আইনজীবী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুলকে যৌথবাহিনী প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার রাতে ছেড়ে দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জামিন আবেদনের শুনানিকালে হট্টগোল এবং পরে আদালত প্রাঙ্গণে মিছিল বের করার কারণে এডভোকেট বাবুলকে যৌথবাহিনী বৃহস্পতিবার সেনা ক্যাম্পে তলব করে।

শুক্রবার বিকেলে বাবুল জানান, তাকে শহর ছেড়ে যেতে বারণ করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন তিনবার করে তাকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সেনাক্যাম্পে হাজিরা দিতে বলা হয়েছে।