২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ ৫ জনকে শোকজ

এসএসসি পরীক্ষার মধ্যে বরিশালে চলমান আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন বন্ধ করা হবে না এই মর্মে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ পাঁচজনকে কারণ দর্শাতে বলেছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 10:09 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালত বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনার বিজন কান্তি সরকার, জেলা প্রশাসক মনজুর--ই-- ইলাহী, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার খান সাঈদ হাসান, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চান, মেলা আয়োজক কমিটির আহবায়ক আ. রাজ্জাক খান বরাবর এ আদেশ জারি করে। এজন্য তিনদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। 

জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু আল হোসেন অরুণ বাদী হয়ে পাঁচজনকে আসামী করে জনস্বার্থে মেলা বন্ধের জন্য আদালতে নালিশী আবেদন করলে এ নোটিশ জারি করা হয়।

বাদী তার আবেদনে বলেন, চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার মধ্যে মেলায় পুতুল নাচ, সার্কাসসহ বিভিন্ন কর্মকাণ্ড পরীক্ষার্থীদের মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। তাই জনস্বার্থে পরীক্ষা চলার সময় মেলা বন্ধ রাখা প্রয়োজন।