২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে গভীর রাতে পুলিশের অভিযানে ১৫ বহিরাগত আটক

পুলিশ শুক্রবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে একযোগে অভিযান চালিয়ে ১৫ বহিরাগতকে আটক করেছে। তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 02:28 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং গোয়েন্দা পুলিশের দুই শতাধিক সদস্য রাত ১১ টা থেকে শুরু করে প্রায় আড়াই ঘন্টা চলা এ অভিযানে অংশ নেয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিএমপির রমনা সার্কেলের উপ--পুলিশ কমিশনার শাহরিয়ার রহমান নফহবংি২৪.পড়স কে জানান,  তারেক রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জরুরী আইন অমান্য করে বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করার ঘটনায় জড়িত ছাত্রদল নেতা--কর্মীদের ধরতেই মূলত এই অভিযান চালানো হয়। তবে আসামীদের পাওয়া যায়নি।

এর আগে বুধবার গভীর রাতে বিএনপির যুগ্ম--মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদলের ২০/২৫ জন নেতা--কর্মী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। কিন্তু মিছিল শুরু হওয়া মাত্রই পুলিশি তৎপরতা শুরু হলে মিছিলকারীর আত্মগোপন করে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে ওই মিছিল বের করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর শুক্রবার বিকেল চারটায় পুলিশ বাদি হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সুর্যসেন হল শাখা সভাপতি রেজাউল করিম রেজা, সূর্যসেন হল শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকার, জসিমুদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং সূর্যসেন হল শাখার নেতা মামুনুর রশিদসহ আটজনকে ওই মামলার আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ২০/২৫ জনের নাম মামলায় উলে¬খ রয়েছে।  

ডিসি শাহরিয়ার রহমান জানান, জরুরী ক্ষমতা আইন অমান্য করে মিছিলকারীদের ধরতে আরো অভিযান চালানো হবে।

এদিকে অভিযানের সময় সূর্যসেন হলের এক আবাসিক ছাত্রের কাছে বেড়াতে আসা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ফকির মোহাম্মদ মোহাইমেনসহ কয়েকজন সাবেক ছাত্রকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।