২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু, মহসড়ক অবরোধ

ঢাকা--সিলেট মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় শনিবার সকালে বাস--টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 02:17 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, ঢাকা--সিলেট মহাসড়কের রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলার সংলগ্ন জয়া গার্মেন্টসের সামনে ঢাকা থেকে সিলেটগামী বাস হানিফ পরিবহন ও বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন তৈরি পোশাক নির্মাতা শ্রমিক সাবিনা, নাসরীন ও মোহাম্মদ আলী। আহতদের ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই শিল্প এলাকার বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। তারা দায়ী বাসটিতে আগুন ধরিয়ে দেয়, ভাংচুর করে আরও কয়েকটি বাস এবং এক ঘণ্টা অবরোধ করে রাখে ঢাকা--সিলেট মহাসড়ক।

সেনা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।