শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন মেনন ও রনো
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
শনিবার দুপুর সোয়া ১২ টায় তারা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে যান। সেখানে শেখ হাসিনার সঙ্গে তাদের সাক্ষাৎ প্রায় দেড় ঘন্টা স্থায়ী হয়।
এ প্রসঙ্গে মেনন ও রনো নফহবংি২৪.পড়স কে বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতির অভিযোগে রাজনীতিবিদদের গ্রেপ্তার এবং ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে।
