বিকেএসপিতে নতুন মহাপরিচালক
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল শওকত হোসেন পিএসসিকে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজীব হাসানের প্রেষণ আদেশ বাতিল করে তাকে তার আগের পদে ফেরত পাঠানো হয়েছে।
