নারায়ণগঞ্জে বৈদ্যুতিক মিটার জালিয়াতির অভিযোগে ৫ পাকিস্তানি গ্রেপ্তার
বিভিন্ন রি--রোলিং ও স্টিল মিলে বৈদ্যুতিক মিটার জলিয়াতির (টেম্পারিং) অভিযোগে যৌথবাহিনী শনিবার রাতে পাঁচ পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে।
এরা হচ্ছে-- মো. ইব্রাহীম (২৫), আশরাফ (৬১), আব্বাস (৪০), কেরামত (৩৬), আলীম (৩২)।
তাদের ফতুল্লা স্টেডিয়াম সেনাক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যৌথবাহিনী বাহিনী সূত্র জানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ ও ঢাকার শ্যামপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জানায়, তাদের মূল কাজ বৈদ্যুতিক মিটার টেম্পারিং করা। বিদ্যুৎ বিভাগের এক শ্রেণীর দূর্নীতিবাজ কর্মী এ কাজে তাদের সহায়তা করত।
