২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১৫ জনকে চিহ্নিত করেছে জেলা দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশনের চাঁদপুরের অফিস জেলার সাবেক মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীদের মধ্যে ১৫ জনকে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মঞ্জুর আলম রোববার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ ফেব্র“য়ারি তারা কমিশনের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চাঁদপুর অফিসের করা তালিকায় রয়েছেন--সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর--১ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ আ ন ম এহছানুল হক মিলন, সাবেক নৌ--পরিবহন প্রতিমন্ত্রী ও চাঁদপুর--২ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী এবং চাঁদপুর--২ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. নুরুল হুদা, বাফুফে ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি এবং চাঁদপুর--৪ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ এস এ সুলতান টিটু, চাঁদপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও চাঁদপুর--৬ আসনে বিএনপি দলীয় সাবেক সাংসদ  আলমগীর হায়দার খান, জেলা যুবদলের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভুঁইয়া, শিল্পপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন, শিল্পপতি এম এ হান্নান, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ও বিএনপি নেতা ডা. মোহাম্মদ শাহজাহান, চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো. তাহেরুল ইসলাম, চাঁদপুরের বর্তমান সিভিল সার্জন ডা. মো. আবদুল মান্নান, চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মান্নান মাল, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, হাজীগঞ্জ--রামগঞ্জ ব্রিজের ঠিকাদার হাবিবুর রহমান।

এদের মধ্যে শফিকুর রহমান ভূঁইয়া, দুলাল মিয়া পাটওয়ারী ও মান্নান মালকে এরই মধ্যে যৌথবাহিনী আটক করেছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

জেলা দুর্নীতি দমন কমিশন জানায়, রোববার বিকেল পর্যন্ত প্রধান কার্যালয় থেকে নির্দেশনা সংবলিত চিঠি এসে পৌঁছায়নি। তবে সোমবারের মধ্যে চিঠিটি এসে পৌঁছার সম্ভাবনা রয়েছে।