২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ২ পুলিশ সদস্য নিহত

ফরিদপুর জেলার শিবরামপুরে রোববার রাত আড়াইটার দিকে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। এরা হলেন মিজানুর রহমান (৪১) ও রবিউল ইসলাম (৪০)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 01:14 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

দুর্ঘটনার পর ট্রাকটি (চট্র--মেট্রো--১২--০২৯৫) সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের ডিআইজি সাইফুল ইসলাম, ফরিদপুরের পুলিশ সুপার কুসুম দেওয়ানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হালিম জানান, নিহত পুলিশ কনস্টেবল মিজানুর রহমানের (কং নং--৯৪২) বাড়ি যশোর জেলার বাঘারপাড়া এবং নিহত পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম (কং নং--১৪৬৬) এর বাড়ি নড়াইল জেলার কালিয়ায়।