২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ১০ জেএমবি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ জেএমবির সদস্য ১০ তালিকাভুক্ত জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সদর উপজেলার টিকরামপুর মহল্লার নূরুল হোদার ছেলে আব্দুর রহিম ও চাঁন্দলাই মহল্লার আজহার আলী মোল্লার ছেলে ইউসুফ আলী, শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মোঃ কায়েস উদ্দিন, চাঁদপুর গ্রামের মোঃ ইয়াছিন আলীর ছেলে আব্দুল জলিল, ধোবড়ার আবু তালেবের ছেলে মোঃ মাসুদ রানা, একই গ্রামের হাজী মনজুর আলীর ছেলে মোঃ কফিল উদ্দিন, মোহাম্মদপুরের নজরুল ইসলামের ছেলে আব্দুল আলীম, উমরপুরের ভুলুর ছেলে করিম, একই গ্রামের মৃত সেতাব উদ্দিনের ছেলে মোস্তফা ও হাজার বিঘীর বেলায়েত আলীর ছেলে মোতালেব ওরফে মাসুদ।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্র জানায়, ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সে সময় ও এদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার পর আদালত থেকে এরা মুক্তি পায়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, সংগঠিত হয়ে নাশকতা মূলক কাজ করতে পারে আশঙ্কা করে এদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।