২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক জেএমবি সদস্য গ্রেপ্তার

জেএমবি সদস্য দুলা মিয়াকে শনিবার গভীর রাতে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিরুদ্ধে পটিয়া, আনোয়ারা ও নগরীর কোতোয়ালী থানায় খুন, ডাকাতি, ছিনতাই, বোমাবাজীসহ ১৩টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম শহরের কোতোয়ালী থানা এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের পরইকোড়া গ্রামে।

পুলিশ তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রামের বাড়ি থেকে একটি কাটা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

পটিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই ওয়াহিদুজ্জামান জানান, দুলা মিয়ার বিরুদ্ধে পটিয়া, আনোয়ারা ও নগরীর কোতোয়ালী থানায় ১৩টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, সে জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং ১৯৯৭ সালে পটিয়া থানার এক কনস্টেবল হত্যা মামলার আসামী। ওই সময় দুলা মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী ডাকাতি শেষে টহল পুলিশের উপর গুলি করে এবং তাদের রাইফেল লুট করে নিয়ে যায়। পরে পুলিশ তার বাড়ি থেকে ওই রাইফেল এবং আটটি বিদেশি বন্দুক উদ্ধার করে।

পুলিশ হত্যা মামলায় সে আট বছর জেল খাটে বলে এসআই ওয়াহিদুজ্জামান জানান।

তিনি বলেন, দুলা মিয়া ২০০৫ সালে জেএমবিতে যোগ দেয়।