২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সনদ বাতিলের গেজেট প্রকাশের পরও পদত্যাগ করেননি ফয়জী

সনদ বাতিলের গেজেট প্রকাশের পরও জালিয়াতির দায়ে অভিযুক্ত বিচারক ফয়সল মাহমুদ ফয়জী পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:14 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সনদ বাতিল করে দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি এখনও বিচারপতি ফয়জীর হাতে পৌঁছেনি। ওই চিঠি পাওয়ার পরই তিনি পদত্যাগ করছেন কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

গত ৩ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ফয়সল মাহমুদ ফয়জীসহ দুই হাজার ৪০০ জনের সনদ বাতিল করে। ১১ মার্চ ফয়জীসহ এলএলবি পরীক্ষার সনদ টেম্পারিং এর অভিযোগে সনদ বাতিল হওয়া ৫০ জনের নামসহ গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই গেজেট ফ্যাক্সের মাধ্যমে সুপ্রীমকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিচারপতি ফয়জীর সনদ বাতিলের গেজেট প্রকাশের পর এখন রাষ্ট্রপতি প্রধান বিচাপতির সঙ্গে আলোচনা করে আরেকটি গেজেট প্রকাশের মাধ্যমে তাকে হাইকোর্টের বিচারকের পদ থেকে সরিয়ে দিতে পারে বলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন।

এখনও বিচারপতি ফয়জীর বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করে ব্যারিস্টার আমীর বলেন, “সব্বোর্চ আদালতের বিচারকেরা সকল বিতর্কের উর্ধ্বে থাকবেন। এটাই জাতির প্রত্যাশা। কোনো বিচারককে নিয়ে প্রশ্ন দেখা দিলে তিনি সে পদ থেকে সরে দাঁড়াবেন। বিচারপতি ফয়জী পদত্যাগ না করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার পথ খোলা রয়েছে।”

এ মতামতেরই প্রতিধ্বনি করলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিচারপতি ফয়জী এখনো বিচারকের পদে থেকে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন। কিন্তু তিনি বিচারকের চেম্বার ও পতাকা ব্যবহার করছেন। বিচারিক নথি নিয়ে কাজ করছেন বলে প্রধান বিচারপতি তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা ে নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন ।

সংবিধান বিশেষজ্ঞ ড.এম জহির বলেন, সনদ বাতিলের গেজেট হয়ে যাওয়ার পর  বিচারপতি ফয়জী থাকবে না যাবে এ বিষয়ে সিদ্ধান্ত  নেওয়া উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে  রাষ্ট্রপতি তার বিষয়ে পদক্ষেপ নিতে পারেন

প্রসঙ্গত সনদ বাতিলের  পর বিচারপতি ফয়জী  গত ১৫ মার্চ পর্যন্ত  ছুটি  চেয়ে  নিয়েছেন। সুপ্রিমকোর্ট  আইনজীবী  সমিতি গত  ৬ মার্চ  বিচারপতি  ফয়জীকে সরিয়ে দেওয়ার জন্য  রাষ্ট্রপতির  কাছে  আবেদন  জানায়।