২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরপ্রাপ্ত বিচারপতি নূরুল ইসলাম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান

হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নূরুল ইসলামকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে দুই বছর মেয়াদের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 06:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত এক আদেশ জারি করে।

এছাড়া নৌ--বাহিনীর কমান্ডার কেএম আক্তারুজ্জামানকে চট্টগ্রাম মেরিন একাডেমীর ঊর্ধ্বতন নৌ--প্রশিক্ষক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

সংস্থাপন মন্ত্রণালয় পৃথক এক আদেশে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ--সচিব পুলক রঞ্জন সাহাকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নিয়োগ করেছে।

অন্য এক আদেশে মানিকগঞ্জের সহকারি কমিশনার (এসি) কাজী নিশাত রসুলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের সহকারি সচিব হিসেবে বদলি করা হয়েছে।