২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবনের বৈধতা পরীক্ষায় প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি

-র‌্যাংগস ভবনের বৈধতা পরীক্ষা করতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলেও এ বিষয়ে করণীয় বা সিদ্ধান্ত জানাতে মুখ খুলছে না সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

রাজধানীর বিজয় সরণিতে র‌্যাংগস ভবনের বিষয়ে গঠিত তদন্ত কমিটি রোববার প্রতিবেদন জমা দিয়েছে বলে স্বীকার করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

আইন মন্ত্রনালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চতুর্থ বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, “এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

রিপোর্টে দেওয়া সুপারিশ সম্পর্কে কিছু বলতে না চাইলেও আইন উপদেষ্টা বলেন, “রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ  বৈঠকে অবৈধ জায়গায় হাটবাজার থাকলে তা আপাতত উচ্ছেদ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কমিটি প্রধান ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “তবে মহাসড়কে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা হবে।”

তিনি বলেন, “নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এছাড়া পাইকারি সবজি বিক্রেতারা যাতে নির্বিঘেœ বেচাকেনা করতে পারে তা দেখার জন্য জন্য বিডিআর রাজধানীর ২৫ টি পয়েন্টে কাজ করবে বলে জানান মইনুল।

মইনুল হোসেন আরও বলেন, “ব্যবসায়ীরা যাতে নির্বিঘেœ এলসি খুলতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ব্যবসায়ীদের মধ্যে যাদের আটক করা হয়েছে তাদের জামিনের ব্যাপারে সরকার নমনীয় হবে বলে জানান আইন উপদেষ্টা।