২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি কর্পোরেশন আইন সংশোধন করা হচ্ছে

মনোনীত কমিশনারকে মেয়রের দায়িত্ব পালনের ক্ষমতা সংযোজন করে সিটি কর্পোরেশন আইন সংশোধন করা হচ্ছে। অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধিত আইনটি কার্যকর করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 11:53 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সোমবার নফহবংি ২৪.পড়স কে বলেন, “সিটি কর্পোরেশন আইন সংশোধনের কাজে হাত দেওয়া হয়েছে। সংশোধনীর খসড়া চূড়ান্ত হলেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তা উপস্থাপন করা হবে”।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদের শুন্যতা মাথায় রেখে সরকার বিদ্যমান আইন সংশোধনের কাজে হাত দিয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী  গ্রেপ্তার হওয়ার সময় কোন কমিশনারকে দায়িত্ব দিয়ে যেতে পারেননি। ফলে সেখানে মেয়রের পদে এখন কেউ নেই। বিধান না থাকায় সরকারও কোন ওয়ার্ড কমিশনারকে মেয়রের দায়িত্ব দিতে পারছে না।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের সংশোধিত আইনে নির্বাচিত ওয়ার্ড কমিশনারদের জন্য সম্মানি ভাতারও ব্যবস্থা করা হবে।

এছাড়া মেয়রকে সাময়িকভাব্ েবরখাস্ত করার বিধান সংযোজনের চিন্তাভাবনাও রয়েছে। তবে এই বিধান সংযোজনের বিষয়ে বিভিন্ন পর্যায়ে মতভেদ থাকায় বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সিটি কর্পোরেশনের বর্তমান আইনে মেয়র কোন কারণে অনুপস্থিত  থাকলে বা দায়িত্ব পালন করতে না পারলে তিনি লিখিতভাবে কোন ওয়ার্ড কমিশনারকে দায়িত্ব দিতে পারেন। কিন্ত কোন কারণে মেয়র লিখিত দায়িত্ব দিতে না পারলে  তখন মেয়রের দায়িত্ব কে পালন করবেন সে বিষয়টি আইনে উল্লেখ করা নেই।

বর্তমান সরকার এ বিষয়টি সুনির্দিষ্ট করার জন্যই মূলত আইনটি সংশোধনে হাত দিচ্ছে। সংশোধিত আইনে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কমিশনারকে মেয়রের দায়িত্ব পালনের জন্য সরকার মনোনীত করবে। নির্বাচিত মেয়র দায়িত্ব পালনের জন্য ফিরে না আসা পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বর্তমান আইনে মেয়ররা সম্মানি, আবাসন, আপ্যায়ন, পরিবহন ভাতাসহ নানা ধরনের সুবিধা ভোগ করছেন। কিন্ত ওয়ার্ড কমিশনাররা কোন ভাতাই পাচ্ছেন না। তারা দীর্ঘদিন ধরে মাসিক সম্মানি ভাতার জন্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। এবার আইন সংশোধন করে কমিশনারদের ভাতা দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, সিটি কর্পোরেশনগুলোর মেয়র এবং কমিশনারদের পদ থেকে অপসারণ করার বিধান বর্তমান আইনে থাকলেও কাউকে সাময়িকভাবে বরখাস্ত করার বিধান নেই। সরকার সংশোধিত আইনে মেয়র এবং কমিশনারদের সাময়িক বরখাস্ত করার বিধানও যুক্ত করার চিন্তাভাবনা করছে।