২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর সূত্রাপুর থেকে চার কোটি টাকার জাল স্ট্যাম্প উদ্ধার

রাজধানীর সূত্রাপুরে অভিযান চালিয়ে ৪ কোটি টাকারও বেশি জাল স্ট্যাম্পসহ মোঃ শাহজাহান নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2007, 12:07 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

সূত্রাপুর থানা পুলিশ জানায়, সিআইডির পরিদর্শক আকবর হোসেনের নেতৃত্বে একটি দল রোববার দুপুর আড়াইটার দিকে ২ নং লালমোহনস্ট্রিটের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে দুইশ’, একশ’, ৫০ এবং চার টাকাসহ বিভিন্ন মূল্যমানের মোট চার কোটি ১০ লাখ ৭৩ হাজার তিনশ’ টাকার জাল স্ট্যাম্পসহ মোঃ শাহজাহানকে (৫০) আটক করা হয়েছে। চক্রের আরেক সদস্য জাহিদ পালিয়ে যায়।         

সূত্রাপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, এ ব্যাপারে সিআইডির পরিদর্শক আকবর হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।