২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাদের সিদ্দিকীর দখলে থাকা সরকারি জমি উদ্ধার

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকীর দখলে থাকা সখীপুরে প্রায় ২১ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 03:25 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

মঙ্গলবার সকালে যৌথবাহিনীর সহায়তায় উপজেলা প্রশাসন সেখানকার চারটি টিনের ঘর উচ্ছেদ করে থানায় নিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহামাদুল হক জানান, কাদের সিদ্দিকী অনেকদিন আগে গজারিয়া ইউনিয়নের সিলিমপুর গ্রামে ২০ দশমিক ৯৪ একর সরকারি জমি দখল করে সেখানে খামারবাড়ি করেন। উচ্ছেদের সময় সেখানে তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলম ছাড়া কেউ ছিল না।