দুর্নীতি দমন কমিশনে তিন মহাপরিচালক নিয়োগ
তিনজন যুগ্ম সচিবকে দুর্নীতি দমন কমিশন (দুদক)---এর মহাপরিচালক করা হয়েছে।
মেজর জেনারেল মোঃ শরিফ উদ্দিনকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশন্যাল এণ্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)---এর মহাপিরচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপসচিব পদমর্যাদার দুইজন পরিচালককে।
বুধবার সংস্থাপন মন্ত্রাণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব আদেশ জারি করা হয়।
দুদকে মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মুস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এজেডএম শফিকুল আলম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রওশন আরা বেগম।
ওএসডি হওয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুই পরিচালক হলেন, ওয়াসিম জব্বার ও মাহমুদুল হক।
