২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা সফি গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক সফিকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করেছেযৌথ বাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 10:33 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

সকাল ১০টার দিকে নগরীর হালিশহর কে ব্লকে বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সফি বন্দর সিবিএ এর সাবেক সাধারণ সম্পাদক।

যৌথবাহিনী সূত্র জানায়, সফির বিরুদ্ধে বন্দর অচল, বন্দরে শ্রমিক কর্মচারী নিয়োগ--বদলি বাণিজ্য, দুর্নীতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে।

বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই মাসুদ পারভেজ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে থানায় হস্তান্তর করা হয়নি।