বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর কবরে যাবেন ফখরুদ্দীন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চে তাঁর কবর জিয়ারত করবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
বৃহস্পতিবার তথ্য অধিদপ্তর জানায়, আগামী ৩০ মে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ফখরুদ্দীন আহমদ তাঁর কবরও জিয়ারত করবেন।
