বনানীতে ব্যবসায়ীর আত্মহত্যা
রাজধানীর বনানীতে বৃহস্পতিবার বিকেলে ইয়াসিন আরিফ (৩৫) নামে এক ব্যবসায়ী নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
নিহত ইয়াসিন আরিফ বনানী ২৭ নাম্বার সড়কে ‘মটর ওয়াল্ড’ নামে একটি গাড়ী বিক্রির শোরুমের মালিক ছিলেন।
গুলশান থানা পুলিশ জানায়, ইয়াসিন আরিফ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নিজ কার্যালয়ে লাইসেন্স করা রিভলবার মাথায় ঠেকিয়ে গুলি করেন। খবর পেয়ে গুলশান থানা পুলিশ সাড়ে পাঁচটার দিকে তাকে উদ্ধার করে গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়।
গুলশানা থানার এসআই আফজাল হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, এখন পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
