২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারটি বড়ো উড়োজাহাজ কিনতে চায় বিমান

চারটি সুপরিসর উড়োজাহাজ কেনার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 03:19 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

তিনি বলেন, “বিমানের উড়োজাহাজগুলো পুরনো বলে প্রায়ই ছোটখাট যান্ত্রিক ত্র“টির কারণে বিকল হয়ে যাচ্ছে। ফলে যাত্রী দুর্ভোগ বাড়ছে; লোকসানও দিতে হচ্ছে প্রচুর।”

এ কারণে তাদের পক্ষ থেকে চারটি সুপরিসর উড়োজাহাজ কেনার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে।

আমেরিকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ফেডারেল এভিয়েশন অথরিটি) এরই মধ্যে বিমানের উড়োজাহাজের মান ‘এ গ্রেড’ থেকে ‘বি গ্রেডে’ নামিয়ে দিয়েছে -- এ কথা মনে করিয়ে দিয়ে  তিনি বলেন, “ইউরোপ বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ যখন তখন বিমানের পুরনো উড়োহাজাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সেক্ষেত্রে বিমানের ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়বে। এ কারণে নতুন উড়োজাহাজ সংগ্রহের কোনো বিকল্প নেই।”

সোমবার বিমানের একটি নিজস্ব এয়ারবাস দুবাই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে অনির্দিষ্ট সময়ের জন্য অচল হয়ে পড়ে। জাতীয় পতাকাবাহী সংস্থাটিতে ওই এয়ারবাসটি ছাড়াও আরও পাঁচটি ডিসি -- ১০, তিনটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ রয়েছে। এই ১৩ টি উড়োজাহাজ দিয়ে বিমান ২২টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।

বিমানের একটি সূত্র জানায়, সংস্থাটির নিজস্ব চারটি ডিসি -- ১০ উড়োজাহাজের মধ্যে তিনটিই ২৪ বছরের পুরনো। এই উড়োজাহাজটির নির্মান সংস্থা ম্যাকডোনাল ডগলাস ১৯৮৫ সাল থেকে ডিসি -- ১০ তৈরী করা বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে এগুলোর যন্ত্রাংশও খুঁজে পাওয়া দুস্কর।

বিএনপি -- জামায়াত জোট সরকারের সময় বিমানের ১০ টি উড়োজাহাজ কেনার প্রস্তাব মন্ত্রিসভা ক্রয় সংক্রান্ত কমিটি নাকচ করে দেয়। সে সময় সরকারের পক্ষ থেকে বিমানকে ব্যয় সংকোচন করার পরামর্শ দেওয়া হয়েছিল।