২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ উপকূলীয় বিপদসংকুল এলাকায় বেসরকারী লঞ্চ চলাচল নিষিদ্ধ

দক্ষিণ উপকূলীয় বিপদসংকুল এলাকায় ব্যক্তি মালিকানাধীন সব ধরনের লঞ্চচলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 05:32 AM

Updated : 26 Apr 2022, 02:07 PM

বিআইডব্লিউটিএ’র বরিশাল পোর্টঅফিস সূত্র জানিয়েছে, ভোলা-লক্ষীপুর, বোরহানউদ্দিনের মীর্জাকালু-চরআলেকজান্ডার এবং দৌলতখানু-চরআলেকজান্ডার নৌরুটগুলোকে বিপদসংকুল বলে চিহ্নিত করা হয়েছে। চট্রগ্রামের সঙ্গে সহজ যোগাযোগের ক্ষেত্রে ভোলা জেলাকে ভায়া হিসেবে  এসব নৌপথ ব্যাপকভাবে ব্যবহার করে দক্ষিনাঞ্চলের হাজার হাজার মানুষ। 

নিষেধাজ্ঞার সময় এসব নৌরুটে বিআইডব্লিউটিএ’র পরিচালনাধীন একমাত্র সরকারি নৌযান সি-ট্রাক যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। আইন অমান্যকারী লঞ্চ মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র বরিশাল পোর্টঅফিসার সাইফুল ইসলাম নফহবংি২৪.পড়স কে বলেন, ভোলা-বোরহানউদ্দিন এবং দৌলতখান থেকে লক্ষীপুরের মজুচৌধুরীর হাট কিংবা চরআলেকজান্ডার পৌঁছতে উত্তাল মেঘনা পাড়ি দিতে হয় ১৮ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত পথ। তাই এই নৌরুটগুলোতে প্রতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর এই আট মাস পর্যন্ত বেসরকারি নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাশাপাশি যাত্রীদের পরামর্শ দেওয়া হয়, এই সময়টাতে এক মাত্র সরকারি নৌযান বিআইডব্লিউটিএ’র পরিচালনাধীন সি-ট্রাকে পারাপারের জন্য।

বিআইডব্লিউটিএ’র বরিশাল পোর্টঅফিসের ট্রাফিক ইন্সপেক্টর রিয়াদ হোসেন নফহবংি২৪.পড়স কে বলেন, ডেঞ্জার জোনে চলাচলকারী বেসরকারী নৌযান কর্তৃপক্ষদের প্রতি বছরের ন্যায় এ বারও নিষেধাজ্ঞার ইস্যুকৃত চিঠি দেওয়া হয়েছে।

এদের মধ্যে সুগন্ধা নেভিগেশন, আন্মান নেভিগেশন, হাজী মোস্তফা নেভিগেশন, বরিশাল নেভিগেশন, সিরাজুন্নেছা নেভিগেশন, এ রহমান এন্ড সন্স নেভিগেশন ও আলাউদ্দিন নেভিগেশন উল্লেখযোগ্য।

বিআইডব্লিউটিসি’র বরিশাল অফিসের ম্যানেজার শাহ মোঃ খালেদ নেওয়াজ নফহবংি২৪.পড়স কে বলেন,  ঝড়-ঝঞ্জা মৌসুমে এ রুটে সি-ট্রাক খিজির-৮ যাত্রী পরিবহন করবে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার থেকে ডেঞ্জার জোনে সি- ট্রাক চলাচলের কথা থাকলেও বিআইডব্লিউটিএ’র চিঠি না পাওয়ায় শুক্রবার সকাল ৭ টায় বরিশাল থেকে যাত্রী নিয়ে খিজির-৮ ভোলার উদ্দেশ্যে রওনা দিবে।

এর পরও ব্যাক্তিমালিকানাধীন যাত্রীবাহী কোন লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করলে তাদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ।