কিশোরগঞ্জে নিজ গুলিতে কনস্টেবল আহত
কিশোরগঞ্জের মিটামইন উপজেলায় বৃহস্পতিবার নিজের রাইফেলের গুলিতে আলী আকবর নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
জানা গেছে, মিটামইন নৌ-- পুলিশ ফাঁড়ির কনস্টেবল আকবর সকাল ১০ টার দিকে শটগান পরিস্কার করার সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়লে গুলি বেরিয়ে যায়। এতে তার বাম হাতের একটি আঙ্গুল ক্ষত--বিক্ষত হয়ে যায়। আকবরকে দ্রুত কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
মিটামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, পুলিশ সুপার লুৎফর রহমান মন্ডলের নির্দেশে দায়িত্বে অবহেলার কারণে আহত কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
