২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে বিডিআর

রাজধানীতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি শুরু করেছে বিডিআর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 02:30 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বৃহস্পতিবার রাজধানীর ১৭টি জায়গায় এসব দ্রব্য বিক্রি শুরু হয়েছে। আগামী সপ্তাহে খোলা বাজারে চালও বিক্রি হবে বলে জানা গেছে। সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এসব বাজার।

খোলা বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি ২১ টাকা, দেশি মশুর ডাল ৬৩ টাকা, রসুন ৪০ টাকা, আদা ২২ টাকা দরে বিক্রি হচ্ছে।

যেসব স্থানে এসব দ্রব্য বিক্রি হচ্ছে সেই জায়গাগুলো হলো সংসদ ভবন এলাকায় টিএন্ডটি মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, ধানমন্ডি ঈদগাহ মাঠ, খিলগাঁওয়ের পল্লীমা স্কুল, গুলশানের তিতুমীর কলেজ, মিরপুর-- ১০ নম্বর এলাকার নূরানী ইসলামিয়া মাদ্রাসা মাঠ, পল্লবী কমিউনিটি সেন্টার, আগারগাঁওয়ে শেরে বাংলা নগর কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর কৃষি সুপার মার্কেট, স্যার সলিমুল্লাহ রোডের পানির ট্যাঙ্কির মাঠ, গুলশান কমিউনিটি সেন্টার, উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা উচ্চ বিদ্যালয়, কচুক্ষেত ক্যান্টনম্যান্ট মডেল স্কুল, কমলাপুরের টিটি পাড়া, আজিমপুর কলোনি কমিউনিটি সেন্টার, বখশীবাজার আলিয়া মাদ্রাসা এবং হাজারীবাগের গজমোহন শিশুপার্ক।