সনদ বাতিলের বৈধতা নিয়ে রিট করবেন বিচারপতি ফয়জী
এলএলবি সনদ বাতিল করার বৈধতা নিয়ে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী বৃহষ্পতিবার হাইকোর্টে রিট মামলা দায়ের করবেন। তার কৌঁসুলি ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান এ তথ্য জানিয়েছেন।অন্যদিকে পারিবারিক সূত্র জানিয়েছে, ফয়জী পদত্যাগ না করে আরও দুই সপ্তাহ ছুটি চাইবেন।
ব্যারিস্টার রেজা বুধবার নফহবংি২৪.পড়স কে বলেন, সনদ বাতিল করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং এরপর প্রকাশ করা গেজেটের বৈধতা নিয়ে বিচারপতি ফয়জী বৃহষ্পতিবার রিট মামলা করবেন। তার পক্ষে চাচাত ভাই আইয়ুব হায়দার মামলার এফিডেভিট করবেন।
তিনি বলেন, রিটে সনদ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা এবং তা স্থগিত করার আবেদন জানানো হবে।
বিচারপতি ফয়জীর পারিবারিক সূত্র নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, তিনি পদত্যাগ করবেন না। আইনি লড়াই করবেন। বৃহষ্পতিবার তার ছুটি শেষ হচ্ছে। তিনি আরও দুই সপ্তাহ ছুটি চাইবেন।
এদিকে বিচারপতি ফয়জীর ব্যাপারে রাষ্ট্রপতির কাছে পাঠানো প্রধান বিচারপতির চিঠির কোন জবাব সুপ্রিম কোর্ট এখনো পায়নি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইফতেদার আহমেদ নফহবংি২৪.পড়স কে জানান, বঙ্গভবন বিচারপতি ফয়জীর সম্পর্কিত চিঠির জবাব দিলে তা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে আসবে।
প্রসঙ্গত ফলাফল জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ৩ মার্চ ফয়জীসহ দুই হাজার ৪শ জনের সনদ বাতিল করে। ফয়জীসহ ৫০ জনের সনদ বাতিলের বিষয়টি গত ১০ মার্চ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
