কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাসে অগ্নিসংযোগ
কেরানীগঞ্জ উপজেলার কদমতলায় শুক্রবার বিকেলে বাস চাপায় রেবেকা (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি জ্বালিয়ে দিয়েছে। রেবেকা মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি গ্রামের ইসহাক মোল্লার মেয়ে।
কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে রেবেকা কদমতলা গোল চক্করে রাস্তা পার হওয়ার সময় বলাকা পরিবহণের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-জ-১১-৩১২৫) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
কেরানীগঞ্জ (দক্ষিন) থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই সাখাওয়াত হোসেন নফহবংি২৪.পড়স কে জানান, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
