২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষসহ র‌্যাবের হাতে মিটার পরিদর্শক গ্রেপ্তার

ঢাকা বিদ্যুত বিতরণ কর্তৃপক্ষের এক মিটার পরিদর্শক রোববার দুপুরে ঘুষ সহ র‌্যাবের হাতে ধরা পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 02:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

যাত্রাবাড়ীতে কর্মরত এই মিটার পরিদর্শকের নাম মামুন আহমেদ (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে ঘুষ সহ বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। 

নফহবংি২৪.পড়স কে র‌্যাব -১০ জানায়, রোববার বেলা ১২টার দিকে র‌্যাব ১০ এর দুই নম্বর কোম্পানীর কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান যাত্রাবাড়ীতে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মামুন আহমেদকে গ্রেপ্তার করেন।

র‌্যাব -১০ থেকে আরও জানানো হয়, বিকেল নাগাদ  গ্রেপ্তারকৃত মামুনকে যাত্রাবাড়ী থানা পুলিশের হাতে সোপর্দ করা হবে।