২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন দুই মোটর সাইকেল আরোহী। শনিবার রাত ১০টায় পটুয়াখালীর কলাপাড়া আমতলী সড়কের খৈলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরেক মোটর সাইকেল আরোহী।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 03:22 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

শনিবার রাতে বড়ইতলা এলাকার চরমোনাই পীরের অনুসারীদের আয়োজিত এক ওয়াজ মাহফিল শেষে জাকির (৩২), মোশারফ (১৬) এবং মিজান (১৫) নামের তিনজন মোটর সাইকেলে করে কলাপাড়ায় ফিরছিলেন। খৈলান নামে একটি জায়গায় আসার পর মদিনা পরিবহনের একটি বাস তাদের মোটর সাইকেলটিকে পিছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান জাকির ও মোশারফ।

বাসটি এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে ১৩ জন বাসযাত্রী আহত হয়।

আহতদের আমতলী ও কলাপাড়ার স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত দুজনের লাশ পটুয়াখালী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত মিজানের আবস্থা আশংকাজনক। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার এসআই নার্গিস নফহবংি২৪.পড়স --কে জানিয়েছেন, বাসটিকে উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।