২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা উদ্ধার

মেহেরপুর জেলার গাংনী থানার উত্তরপাড়া থেকে রোববার দুটি বোমা উদ্ধার করেছে র‌্যাব। বোমা দু’টি গাংনী থানা পুলিশের হেফাজতে আছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

গাংনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মো. গালিব জানান, এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে র‌্যাব সদস্যরা বজলুর রহমানের বাড়ির পাশ থেকে পলিথিন মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, প্রায় এক কেজি ওজনের বোমা দুটি বড় দুধের কোটায় লাল টেপ দিয়ে মোড়ানো আছে। সেগুলো খুবই শক্তিশালী। পুলিশ তা নিস্ক্রিয় করার জন্য পানিভর্তি বালতির ভেতর রেখে দিয়েছে।

নাশকতার জন্য সেগুলো তৈরি করে পরে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।