২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে স্কুলের প্রধান শিক্ষক খুন

ঝালকাঠীর কাঠালীয়া উপজেলার পীর খানজাহান আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান হাওলাদারকে (৪৩) শনিবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 06:48 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

কাঠালীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে জোড়পুল বাজারের কাছে একদল দুর্বৃৃত্ত শাহজাহান হাওলাদারকে এলোপাতাড়ি কোপায়।

স্থানীয়রা পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরে এ তাকে হত্যা করা হয়েছে।

ময়না তদন্ত শেষে রোববার নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।