ফয়জীর জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করছে সরকার
সনদ জালিয়াতির দায়ে অভিযুক্ত বিতর্কিত বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জীর বিষয়টি তদন্ত করে দেখতে সরকার সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠনের প্রস্তুতি নিচ্ছে।
আইন উপদেষ্টা মইনুল হোসেন রোববার একথা জানিয়ে বলেছেন, প্রধান বিচারপতি রুহুল আমিনেরও এ ব্যাপারে সম্মতি আছে।
মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, অতি দ্রুত সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
বিচারপতি ফয়জীর স্বেচ্ছায় সরে যাবেন আশা প্রকাশ করে তিনি বলেন, “বিচারপতি ফয়জীর আর ওই পদে থাকা উচিত নয়, তার নিজেরই পদত্যাগ করা উচিত। আমি মনে করি তিনি নিজেই পদত্যাগ করে এ সংকটের অবসান ঘটাবেন।”
