বরিশাল মেয়রের বাসার হরিণ শিশুপার্কে স্থানান্তর
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র মজিবর রহমান সরোয়ারের বাসার সাতটি হরিণ রোববার শিশুপার্কে স্থানান্তর করা হয়েছে।
বন কর্মকর্তা এবিএম এনামূল হক দুপুরে হরিণগুলো বিসিসি এর মালিকানাধীন প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কে বিশেষ ব্যবস্থায় রাখেন।
বিসিসি এর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিয়ার রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, “২০০৩ সালের ৩০ জুন রাজশাহীর মেয়র তিনটি হরিণ উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু পর্যাপ্ত জায়গা না থাকায় সেগুলো মেয়র সাহেবের মিনি চিড়িয়াখানায় রাখা হয়।”
