জাপানের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের ৩৫ তম বার্ষিকী উদযাপনে উৎসব
‘জাপান কেবল বাংলাদেশের উন্নয়ন সহযোগী নয়, এদেশের বন্ধু ও ভাই হিসেবে সুখে-দুখে পাশে আছে, থাকবে।’
রোববার সকালে জাতীয় যাদুঘরের শহীদ জিয়া মিলনায়তনে জাপান ফেস্টিভ্যাল ‘২০০৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে জাপানী দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োনেজ ফুকুদা একথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বি এম আবদুল হক চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আগামী দিনগুলোতে দু‘দেশের সর্ম্পক আরো নিবিড় হবে।
জাপান-বাংলাদেশের কুটনৈতিক সর্ম্পক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে জাপান দূতাবাস তিনদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। জাপান-বাংলাদেশ কারচারাল ফোরাম (জেবিসিএফ) এর সহযোগিতায় উৎসবে তিনটি জাপানী চলচ্চিত্র প্রর্দশন, ইকেবানা প্রর্দশনী ও জাপানে উচ্চ শিক্ষা সর্ম্পকে সেমিনার পর্ব রয়েছে।
