২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় শক্তিশালী দুইটি বোমা উদ্ধার

দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বড়–য়া গ্রামে একটি পরিত্যক্ত জমি থেকে দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

দৌতলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার সকালে বড়–য়া গ্রামের জনৈক কামরুল হাসানের বাড়ির পাশ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, টেপ দিয়ে মোড়ানো একেকটি বোমার ওজন দ্ ুকেজি। সেগুলো যথেষ্ট শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত বোমা দুইটি থানায় বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।