রাজবাড়ীতে র্যাব পরিচয়ে ডাকাতি
র্যাব পরিচয়ে একদল ডাকাত শুক্রবার রাতে রাজবাড়ীর বিসিক শিল্পনগরীর রামকান্তপুরে দুইটি বাড়িতে ডাকাতি করেছে।
রাত ৮টার দিকে ডাকাতদল আবুল বাসারের বাড়ি থেকে ছয় হাজার ৩২৫ রিয়েল, ২ লাখ ৮৮ হাজার টাকা এবং ১৬ ভরি সোনাসহ মোট সাত লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে আবুল বাসারের স্ত্রী কুলসাম আরা বেগম রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এছাড়া রাত ২টার দিকে সদরের আলীপুর ইউনিয়নের বারবাকপুরে ডাক্তার খোরশেদ আলমের বাড়িতে র্যাব পরিচয় দিয়ে ১০/১২ জনের একদল ডাকাত তিন ভরি সোনা এবং নগদ ১০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। রাজবাড়ী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
