নরসিংদীতে ট্রেন লাইনচ্যুত, ঢাকা--চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধু এক্সপ্রেস শনিবার সন্ধ্যা ৭টায় নরসিংদীর ঘোড়াশালে লাইনচ্যুত হয়েছে। এর ফলে বন্ধ হয়ে গেছে ঢাকা--চট্টগ্রাম রেল যোগাযোগ।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস এবং সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস নরসিংদী স্টেশনে আটকা পড়েছে।
নরসিংদী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার এটিএম মুসা জানান, টঙ্গী থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার না করা পর্যন্ত ঢাকা--চট্টগ্রাম রুটে ট্রেন যোগাযোগ শুরু করা যাবে না। রাত পৌনে ১১ টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি।
