২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিভির উপ--মহাপরিচালককে বাধ্যতামূলক অবসর

বাংলাদেশ টেলিভিশনের উপ--মহাপরিচালক মাহবুবুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

একই সঙ্গে ওএসডি থাকা অতিরিক্ত সচিব জামিল ওসমানকে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে।

এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয় সম্প্রতি সৃষ্ট ২৩০ টি উপসচিবের সংখ্যাতিরিক্ত  (সোফার নিউমারারি) পদে ১০০ জন ওএসডি উপসচিবকে পদায়ন করা হয়েছে।